নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় রবিবার (২৮ জুলাই) সকালে। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, পৌর কাউন্সিলর মাজহারুল ইসলাম মুসা, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নিমাই লাল দাস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: