মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন গ্রæপে ৬টি করে মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের দশজন করে সর্বমোট ১৮০ জন শিক্ষার্থী শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুধবার (৫ ফেব্রæয়ারী) সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার কার্যক্রম চলে। শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০২০ এর সদস্য সচিব ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, ইনস্ট্রাক্টর ইউআরসি মোঃ মোস্তফা, মৌসাক কলেজের প্রভাষক চন্দন ভট্টাচার্য, মোছাম্মৎ শিরিন আক্তার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জাফর উদ্দিন চৌধুরী।

উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া দ্বিতীয় ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে আঁধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় বাঁশপাড়া আইডিয়াল একাডেমী, দ্বিতীয় দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ছাগলনাইয়া মহিলা কলেজ, দ্বিতীয় দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ।

Please follow and like us: