দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভি ৯ম বর্ষ পেরিয়ে ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে ছাগলনাইয়ায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসএ টিভির ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি এম মাসুম বিল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, ছাগলনাইয়া বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য মোঃ শেখ কামাল, নুরুজ্জামান সুমন, মোঃ আবুল হাসান, আবদুল আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ মোস্তফা, মোঃ শাহ আলম, এম নিজাম উদ্দিন মজুমদার সজিব, কাজী নুরুল আলম নিলু, মোঃ এনায়েত উল্লাহ সোহেল, সাইফুল ইসলাম মিলন খোন্দকার, শাহ জিয়াউল হক রুবেল, এম দেলোয়ার, যতিন্দ্র সুত্রধর , কাওছার হামিদ সিকদার পিনু, সেপাল নাথ , উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রহমত উল্লাহ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক একরাম রাব্বি, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ মজুমদার প্রমুখ।
বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।
Please follow and like us: