, || - ||

ছাগলনাইয়ায় কিডনি রোগে আক্রান্ত সাহেদা আর নেই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
কিডনি রোগে আক্রান্ত ছাগলনাইয়ার সাহেদা আক্তার (৩০) মারা গেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায়  ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামে বাবার বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ একযুগ যাবত সাহেদা কিনডি রোগসহ নানা রোগে আক্রান্ত থেকে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করেন।সাহেদা বাঁশপাড়া গ্রামের জালাল আহাম্মদের মেয়ে ও ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের এনামুল হক ভূঁইয়ার স্ত্রী। মৃত্যুকালে সে স্বামী ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। আগামীকাল রবিবার সাহেদার জন্মস্থান ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামে প্রথম জানাজা ও স্বামীর বাড়ী ফুলগাজীর ধলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

 

Please follow and like us: