নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ’র উদ্যোগে গ্রাম পুলিশ ও পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় যানজট নিরসনে নিয়োজত কর্মীদের মাঝে পরিধেয় ঈদ বস্ত্র সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ছাগলনাইয়া থানা আঙ্গিনায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, থানার সেকেন্ড অফিসার মনির হোসেন প্রমুখ। মোট ৫৫ জনের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।
Please follow and like us: