, || - ||

ছাগলনাইয়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উদযাপিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়ায় নানান কর্মসূচি পালন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় মানববন্ধন ও চারা গাছ বিতরণ শেষে সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান ও সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। এসময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুর রউপ ভুইয়াসহ বিভিন্ন পর্যায়ের নারী, নারী প্রশিক্ষণার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: