১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে ছাগলনাইয়া উপজেলা জাসদ’র উদ্যোগে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ আঙ্গিনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে ডাকবাংলোতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করীম সরকার সোহাগ’র সঞ্চালনায় আলোচনা সভায় ফোনালাপে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সংগ্রামী জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এবং আলোচনা সভার প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা জাসদ’র সহ-সভাপতি মাহমুদা বেগম, যুগ্ন-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভূঁঞা , দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভূঁঞা, পৌর জাসদ’র সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহামায়া ইউনিয়ন জাসদ’র সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ।
Please follow and like us: