ছাগলনাইয়া প্রতিনিধিঃ
জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপির নিজ বাড়ি পুর্ব ছাগলনাইয়ায় ছাগলনাইয়া উপজেলা জাসদের এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ আগস্ট) বিকেল ৪ টায় অনুষ্ঠিত উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিরীন আখতার এমপি। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ফেনী জেলা জাসদের সাধারন সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল। এসময় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের যুগ্ন-সাধারন সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন ভুঁইয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম সরকার, সহ-সভাপতি মোঃ আলী চৌধুরী,
জসিম উদ্দীন ইরানী ও ছালেহা বেগম মেম্বার, সাস্থ্য বিষয়ক সসম্পাদক মাহমুদা আক্তার, পৌর জাসদের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর মেম্বার,
ঘোপাল ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মাহবুবুল হক মেম্বার,রাধানগর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন,ঘোপাল ইউনিয়ন নারীজোট সভাপতি রাহেলা আক্তার,পাঠান নগর ইউনিয়ন নারী জোটের আহবায়ক আয়েশা আক্তার প্রমুখ।
Please follow and like us: