, || - ||

ছাগলনাইয়ায় তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম, ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তাল বীজ বপন কর্মসূচির অংশ হিসেবে ছাগলনাইয়ায় তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়। ছাগলনাইয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। এ কর্মসূচির আওতায় ছাগলনাইয়া উপজেলাব্যাপী মোট ৫’শ তাল বীজ বপন করা হবে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় কর্মসূচির উদ্বোধন করা হয়।

Please follow and like us: