, || - ||

ছাগলনাইয়ায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে জেলা পরিষদের অর্থায়নে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

বুধবার (৬ মে) সকালে ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ফেনী জেলা পরিষদের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাঁদগাজী তৌহিদ একাডেমী মাঠে অনুষ্ঠিত ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী। জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে মহামায়া ইউপির একশত হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে ছাগলনাইয়া পৌরসভা ও পাঠাননগর ইউনিয়নে কাজী ওমর ফারুকের বরাদ্দ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

 

Please follow and like us: