সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় দাখিল পরীক্ষায় এক কেন্দ্রে এক পরীক্ষার্থী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

সোমবার (১৭-০২-২০২০) বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ঢাকা’র অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষার “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” (বিষয় কোর্ড-১৪৩) বিষয়ে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থীর অংশগ্রহণ দেখে যায়। পরীক্ষার্থীর নাম ফারজানা আক্তার (রোল নং-৬৩৪৭৪৪)। সে উপজেলার নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (অনিয়মিত) ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী হলেও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব, টেগ অফিসার, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক, পুলিশ সদস্য দুইজন, অফিস স্টাফ দুইজন সহ এগারো জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের সকল প্রয়োজনীয় ব্যবস্থানা পরিলক্ষিত হয়। “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষায় মাত্র একজন পরীক্ষার্থী উপস্থিত থাকার বিষয়ে কেন্দ্র সচিব ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোছাইন আহম্মদ ভূঁঞা জানান, ছাগলনাইয়া উপজেলাধীন ২২ টি মাদ্রাসা থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মোট ৯৩৮ জন অংশগ্রহণ করছে। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্য থেকে কেউ “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়টি নেয়নি। গত বছর এ বিষয়ে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের মধ্যে একজন এ বিষয়ে অকৃতকার্য হয়েছে বিধায় সে এবার পুণরায় ঐ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহন করেছে।

Please follow and like us: