সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় দুই বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ছাগলনাইয়ায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। সকাল সাড়ে ১১ টায় উত্তর পানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকেল ৪ টায় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। উত্তর পানুয়া প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রউপ ভূঁইয়া, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিবি মরিয়ম রুমা, প্রকৌশলী হাবিবুর রহমান, কাউন্সিলর হাসিনা আক্তার, ব্যবসায়ী নাছির উল্যাহ ভূঁইয়া রিন্টু। বিকেলে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না প্রমুখ।

Please follow and like us: