করোনাভাইরাস মহামারীর কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নন-এমপিও শিক্ষকদের জন্য জন প্রতি ৫ হাজার ও কর্মচারীদের জন্য জন প্রতি ২ হাজার ৫’শ টাকা বরাদ্দ করা হয়। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪৭ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে এ অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়। এ অনুদানের চেক ছাগলনাইয়া উপজেলার ৩৮ জন শিক্ষক ও ৯ জন কর্মচারীর মাঝে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন।
Please follow and like us: