নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ- ছাগলনাইয়ায় প্রতারণা মামলার আসমাী ৮ নং রাধানগর ইউপির মধুগ্রাম জুজার গ্রামের মৃত কাজী আবদুল কুদ্দুসের ছেলে কাজী জসিম উদ্দিনকে (৫৪) গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার এসআই আমিনুল ইসলাম। ছাগলনাইয়া বাজারের মাছ বিক্রেতা বাঁশপাড়া গ্রামের মহিউদ্দিন মানু বাদী হয়ে গত ১০ এপ্রিল ছাগলনাইয়া থানায় জসিমের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলা দায়ের করে (মামলা নং- ৯/১০-৪-১৮)। বৃহস্পতিবার রাত সোয়া ২ টার সময় জসিমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে কলেজ রোড়ের ব্যবসায়ী নুর নবী লিটনকে আমেরিকা নিয়ে যাওয়ার আশ্বাসে আটককৃত জসিম ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করায় লিটন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ে করেছে বলে জানায় নুর নবী লিটন (মামলা নং- সিআর ১৬-২০১৮)। উপজেলার বিভিন্ন এলাকার লোকজনকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে ও ধার বাবদ অসংখ্যক লোক থেকে কাজী জসিম কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রতারক জসিমকে আটক করার খবর পেয়ে শুক্রবার সকালে পাওনাদারদের থানা এলাকায় জড় হতে দেখা যায়।
, || - ||
ছাগলনাইয়ায় প্রতারক কাজী জসিম গ্রেফতার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: