ছাগলনাইয়ায় খাদিজা আক্তার (২০) নামক এক প্রবাসীর স্ত্রীকে আবুল বশর (৪০) ও শিরীন আক্তার (৩৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ এপ্রিল) ভিকটিম খাদিজা আক্তার বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সতর তুলতলী এলাকায়। অভিযোগে খাদিজা আক্তার উল্লেখ করেন, আমার স্বামী প্রবাসে থাকার সুযোগে ভাসুর আবুল বশর ও তার স্ত্রী শিরীন আক্তার বিভিন্ন সময়ে অকারনে আমার উপর আত্যাচার করে আমাকে বাড়ী থেকে বের করার চক্রান্ত করে আসছে। মঙ্গলবার দুপুরে বশর ও তার স্ত্রী আমাকে অযথা গালমন্দ করতে থাকলে আমি প্রতিবাদ করায় স্বামী-স্ত্রী দুইজন আমার উপর আক্রমণ করে। লাঠিসোটা দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় খাদিজা আক্তারের গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন তারা নিয়ে যায়। পরে বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে। তবে এ বিষয়ে জানতে আবুল বশরের মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, অভিযুক্তদের আটকের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
, || - ||
ছাগলনাইয়ায় প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।
Please follow and like us: