ছাগলনাইয়ায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ
ছাগলনাইয়া পৌরসভার ১ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ সতর নদীরকূল এবতেদায়ী ও নূরানী মাদ্রাসা মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। ১ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুল হক ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মনির আহমেদ মজুমদার। দক্ষিণ সতর নদীরকূল এবতেদায়ী ও নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইটাব সহ সভাপতি নজরুল ইসলাম মজুমদার বাবু, দক্ষিণ সতর নদীরকূল এবতেদায়ী ও নূরানী মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী ওবায়দুল হক সিরাজী, মানারাত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবদীন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা বাহার উদ্দিন। এসময় ১’শ ২০ হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের কম্বল, ৫০ টি জায়নামাজ
ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক খাতা বিতরণ করা হয়। এছাড়াও ব্যাডমিন্টন টুর্ণামন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Please follow and like us: