ছাগলনাইয়ায় ‘ফসলের নিবিড়তা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ
ছাগলনাইয়ায় কৃষকদের নিয়ে সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় মুহুরী সেচ প্রকল্পে ‘ফসলের নিবিড়তা বৃদ্ধি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের (বাপাউবো ফেনী) আয়োজনে ও প্রকল্প পরিচালক আইএমআইপি’র বাস্তবায়নে উপজেলার পাঠাননগর কাছারি বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২৯-৩০ নভেম্বর এ প্রশিক্ষণ পরিচালিত হবে। বাপাউবো ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ মোমিনুল ইসলাম ভূঁঞার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, ছাগলনাইয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, কৃষি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন ও সম্প্রসারণ উপদর্শক মোঃ হুমায়ন কবির। বাপাউবো ফেনীর উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ মোমিনুল ইসলাম ভূঁঞা জানান, মুহুরী সেচ প্রকল্পের অধিনে নতুন সেচ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।