, || - ||

ছাগলনাইয়ায় বই উৎসব

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

পহেলা জানুয়ারী ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামুল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ক্রীড়া শিক্ষক সফিকুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম ,সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছার, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। ২০২০ সালে ছাগলনাইয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মোট ৭৬ হাজার ৫’শ ৮৭ টি নতুন বই ও উপজেলার সকল ইবতেদায়ী, দাখিল এবং মাধ্যমিক বিদ্যালয়ে মোট নতুন বই বিতরণ করা হবে ৩ লাখ ৩৮ হাজার ৮’শ ৩০ টি।

Please follow and like us: