নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতি নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে । ঘটনাটি ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর রাতের কোন এক সময়ে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামে।
জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জগন্নাথ সোনাপুর ওয়ার্ড ছাত্রলীগের নেতা রাকিব উদ্দিন ভূঁঞা তপু জানান, আমি বঙ্গবন্ধুকে ভালবাসি, বঙ্গবন্ধুর রেখে জীবনীকে সম্মান করে উনার আদশ্যকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গ্রহণ করে উনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করে আসছি। আমার মত যাহাতে আগামী নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে ভালবাসে তার জন্য আমার নিজ অর্থায়নে জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাল লাগার মত একটি প্রতিকৃতি অংকন করাই। যাহা পরিপূর্ণ রূপ নেয় ১৯ আগস্ট। কিন্তু ১৫ সেপ্টেম্বর শনিবার রাতের কোন একসময়ে আমার ভালবাসার ও ১৬কোটি মানুষের হৃদয়ের মানুষটি সেই প্রতিকৃতিটি নষ্ট করে দিয়েছে পাকিস্তানি দোসরা। সেই পাকিস্তানি দোসরা আজও বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে সর্হ্য করতে পারে না। বঙ্গবন্ধুর প্রতি নতুন প্রজন্মের ভালবাসা দেখে তারা তেলে বেগুনে জ্বলে উঠে এবং রাজাকারদের মত রাতের আঁধারে অসাধারণ এই প্রতিকৃতিটি নষ্ট করে দেয়। এতে আমি বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে বিচারের দাবী জানাচ্ছি। এতে আমি আরো কষ্ট পাচ্ছি যে, আমার ওয়ার্ডের কিছু বিএনপি পন্থি আওয়ামীলীগ নেতা আমাকে ভয় দেখাচ্ছে যে, আমি কেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন করলাম।
এ সময় রাকিব আরো বলে যে, যারা বঙ্গবন্ধুকে ভালবাসে না, তারা বাংলাদেশের নাগরিক হতে পারেন না। আমি উক্ত ঘটনার তদন্ত করে এই সব পাকিস্তানী দোসর হায়নাদের চিহ্নিত করে বিচারের মুখামুখি করার জোর দাবী জানাচ্ছি।
ঘটনাটি প্রকাশ ফেলে উপজেলা ও জেলা বঙ্গবন্ধু প্রেমী নেতাদের মাঝে ব্যাপক ক্ষোপ সৃস্টি হয়।
উক্ত বিষয়ের ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি শুনে আমি অত্যান্ত মর্মাহত হয়েছে। কে বা কাহারা করেছে তার জন্য আমরা উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি/সম্পাদক ও ফেনী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি/সম্পাদকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর অসম্মান কোনভাবে মেনে নেওয়া হবে না।