বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উদ্যোগে ছাগলনাইয়া অসহায় ও দুঃস্থ এক পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী, অন্য দুই পরিবারের জন্য পনেরো দিনের খাদ্য সামগ্রী ও ১০টি পরিবারের জন্য এক সাপ্তাহের খাদ্য সামগ্রীসহ মোট ১৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কার্যক্রম উদ্বোধন করা হয়। শনিবার ( ১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ছাগলনাইয়া বাজারে কলেজ রোডস্থ রংধনু সুপার শপে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম’র উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সিনিয়র সহ-সভাপতি, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপি সদস্য জমির উদ্দিন পাটোয়ারী বাবু, ফেনী ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন তারেক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাংগঠনিক সম্পাদক (২) মামুন (মটুয়া), পৌর শাখার সভাপতি ইমাম হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম রাফি, রাধানগর শাখার সদস্য আবুল হালিম, আশিক চৌধুরী সানি, রাকিব, শুভপুর শাখার ইকবাল হোসেন সাব্বির, পাঠাননগর শাখার সাধারণ সম্পাদক রানা, মটুয়া ওয়ার্ড শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রিয়াজ, সহ-সভাপতি মোজাম্মেল প্রমুখ। খাদ্য সামগ্রীতে হিসেবে দেয়া হয়- চাউল, লবণ, তেল, ডাল, মরিচ, হলুদ, মসল্লা, ও আলু।