ছাগলনাইয়ার ৩ জন প্রয়াত বিএনপি নেতার পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার (৯ মে) বিকেলে এ উপহার সামগ্রী পৌছানার সময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর বিএনপি’র ১ নং যুগ্ন আহ্বায়ক মনির আহমদ খোকন, যুগ্ন-আহ্বায়ক বাবলু , সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও পৌর বিএনপি’র সদস্য দেলোয়ার হোসেন রাজিব ,পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আজম পাটোয়ারী, এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং ছাগলনাইয়া উপজেলা ও পৌর নেতৃবৃন্দদের মাঝে উপস্থিতছিলেন, মোঃ নাজিম উদ্দিন, এমরান হোসেন, সাজিদ রুবেল, মোঃ আজিজ, ডিকে হাসান প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত তিনজন বিএনপি নেতা হলেন,
১. একরাম উল মজুমদার
সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি
ছাগলনাইয়া পৌরসভা।
২. প্রয়াত মোঃ ইউনুস
বিএনপি নেতা
৪ নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা
৩. প্রয়াত মোঃ ইকবাল হোসেন ভুইঁয়া
উপজেলা ছাত্রদল নেতা,
৭ নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা।
Please follow and like us: