নজরুল ইসলাম চৌধুরীঃ
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ফেনী-১ আসনের বিএনপি প্রার্থীর মুন্সি রফিকুল আলম মজনুর ধানের শীষের প্রচার গাড়ী ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় প্রচারনা মাইক ও সিএনজি গাড়ীর গ্লাস ভেঙ্গে প্রচারে নিয়োজিত কর্মীকে আহত করেছে বলে অভিযোগ করে প্রচারকর্মী রিয়াজ উদ্দিন (২২)। ভাংচুরকৃত সিএনজি গাড়ীর চালক নুর হোসেন অভিযোগ করে বলে, ভাংচুরকারীদের একজন আপেল প্রতীকের নির্বাচনী প্রচারনার গাড়ী চালক। চালক আমাকে গাড়ী থামাতে বলে। পরে অন্য দুইজন লোক লাঠি দিয়ে গাড়ী আঘাত করে। তবে ভাংচুরকারীদের নাম জানানাই বললেন চালক নুর হোসেন। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলা আ’লীগ অফিসের বিপরীতে থাকা হাজী আহছান উল্যাহ মার্কেটের সামনে।
Please follow and like us: