নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও ছাগলনাইয়া ব্র্যাক অফিসের সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ আনোয়ারুল কবির, ডাঃ এসএম সাব্বির, ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ সহ ছাগলনাইয়ায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।
Please follow and like us: