নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার, আলেয়া বেগম মন্জু প্রমুখ।
Please follow and like us: