, || - ||

ছাগলনাইয়ায় ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করনে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ছাগলনাইয়া ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন ও পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন ফেনী জেলা শাখার বাস্তবায়নে রবিবার (১১ এপ্রিল) সকালে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদ হাসান জনি, উপজেলা প্রাণীসম্পদের ভেটেনারি সার্জন ডাঃ আশরাফুজ্জামান, ফেনী জেলা ডেইরী ফার্ম মালিক সমিতির সভাপতি মোহাঃ ইসহাক মজুমদার, রাব্বির পোল্ট্রির সত্ত্বাধিকারী আব্দুল মোমিন মিলন, মেসার্স জননী এ্যাগ্রোর সত্ত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন, মেসার্স সাহেদ ডেইরী ফিডসের সত্ত্বাধিকারী মোঃ সেলিম, এলএফএ মোঃ রাহুল হেসেন ও স্বপন রায় প্রমুখ।

Please follow and like us: