রবিবার (১২ জুলাই) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌরসভার মটুয়া রাস্তার মাথায় জাকির নামক এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে গরুতর আঘাত প্রাপ্ত হয়ে সড়কের উপর চটপট করতে থাকে। ঘটনার সময় সড়কের পাশেই একটি চায়ের দোকানে বসেছিল ইমন ও রিয়াজ নামক দুই যুবকসহ আরো অনেক মানুষ । দূর্ঘটনার স্বীকার জাকির নামক যুবকটি যখন যন্ত্রনায় কাতরাচ্ছে উৎসুক জনতা তখন তামাশা দেখছিলো আর ছবি তুলা কিংবা ভিডিও ধারন করাতে ব্যস্ত ছিলো। ঠিক তখনই চায়ের দোকান থেকে দৌড়ে এসে গুরুত্বর আহত জাকিরকে একটি সিএনজি অটোরিকশা যোগে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগিয়ে চিকিৎসা সেবা প্রদান করে।
জাকিরের শারীরিক অবস্থা কিছু উন্নতি হলে তার আত্মীয় স্বজনদের খবর দেয় মানবিক যুবক ইমন ও রিয়াজ। প্রাথমিক চিকিৎসা শেষে আত্মীয় স্বজনদের নিকট জাকির এর মোটর সাইকেল, মোবাইল, মানিব্যাগ সহ জাকিরকে হস্তান্তর করে তারা।
আহত জাকির’র পাশে দাঁড়ানো মানবিক দুই যুবক বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া পৌরশাখার সভাপতি ইমাম হোসেন ইমন ও মটুয়া ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দিন। বিপদে জাকিরের পাশে দাঁড়ানোর জন্য মানবিক যুবক ইমন ও রিয়াজ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার স্বজনরা।