বাঁশপাড়া (বিপি) স্পোটিং ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ইং (প্রথম আসর) ১৫ জানুয়ারী বুধবার রাত ৭টায় বাঁশপাড়া মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী প্রথম ম্যাচে চাঁদগাজী সিরাজ জুটি ১-০ সেটে মায়ের দোয়া একাদশ জুটিকে হারায়, দ্বিতীয় ম্যাচে এসএসজি ফেনী জুটি ১-০ সেটে ইউনুছ জুটিকে হারায়, তৃতীয় ম্যাচে রিয়াদ জুটি ১-০ সেটে রিফাত জুটিকে হারায়।
ছাগলনাইয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন মজুমদারের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রানা মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
টুর্ণামেন্ট উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আসাফো সভাপতি মির্জা মীর কাশেম, পৌর আসাফো সভাপতি আবদুল মান্নান, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর শ্রমিক লীগ সভাপতি আলা উদ্দিন মজুমদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ও ইটালী প্রবাসী মাঈন উদ্দিন মজুমদার।
মেজবা উদ্দিন মজুমদার জানান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ইং এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে।