ছাগলনাইয়ায় মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র উদ্দ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়া পৌর শহরের সেন্টার পয়েন্টের চতুর্থ তলায় অবস্থিত মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট অফিসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভুইয়া’র সভাপতিত্বে ও ট্রাস্ট’র সদস্য জয়নাল আবেদীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুর রউপ ভুইয়া, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র সদস্য ও রাধানগর ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি ডাঃ আবদুল্লাহ রিপন, মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র সদস্য সাদ্দাম হোসেন, পাঠাননগর ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ মাহবুবুল হক। বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এম নিজাম উদ্দিন সজিব, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু। এসময় মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়ায় মুফতী মাহমুদ (র.) কল্যাণ ট্রাস্ট’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: