ছাগলনাইয়া পৌর যুবদল নেতা রেজাউল করিম লাকী ও মোজাম্মেল হক মজুমদার জুয়েল’র ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের বিভিন্ন সড়কে পথচারী, ছিন্নমূল জনতার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) ইফতার পুর্ব সময়ে দুই শতাধীক পথচারীর মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবদুল আলিম, কাজী সাইফুল, শাহাদাত, আবু তাহের, দেলোয়ার, মনছুর, শাকিল, কলেজ ছাত্রদল নেতা নোমান, সজিব প্রমুখ।
ইফতার বিতরণ সময়ে যুবদল নেতা লাকী জানান, চলমান করোনা পরিস্থিতিতে কয়েক ধাপে আমি এলাকার দুঃস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Please follow and like us: