ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউপিস্থ মধ্যম লাঙ্গল মোড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় চাকুরীজীবী, প্রাবাসী ও ক্লাব সদস্যদের সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান। সোমবার (১০ মে) সকালে যুব ও সমাজ কল্যাণ সংঘ কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়। মধ্যম লাঙ্গল মোড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ আলীর সঞ্চালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মধ্যম লাঙ্গল মোড়া যুব ও সমাজ কল্যাণ সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: