মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, জাসদ ছাগলনাইয়া শাখার সভাপতি আবদুল হাই মেম্বার, বীর মুক্তি যোদ্ধা মাস্টার মফিজুল করিম। এসময় সরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us: