, || - ||

ছাগলনাইয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা সম্পন্ন হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন মাস্টার, আবদুল হাই মেম্বার, মাস্টার মফিজুল করীম, রফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্যাহ সিফাত।

Please follow and like us: