শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় শিক্ষার্থীদের মাঝে হাজী মোঃ মহসীন আলীর উপহার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
করোনাকালীন ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী মোঃ মহসীন আলী। ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ মহসীন আলীর ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন। একই সাথে অসহায় কর্মহীন পরিবার ও সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যদের মাঝেও এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন তিনি। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে হাজী মোঃ মহসীন আলীর নিজ বাড়ী ঘোপালে এ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক, ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ মহসীন আলী। উপহার সামগ্রীর মাঝে রয়েছে, চাল, আলু, ডাল, তেল, পেঁয়াজ, লবণ।
Please follow and like us: