শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপির পক্ষে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

ছাগলনাইয়ায় ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির পক্ষে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার স্বরুপ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। ফেনী জেলা জাসদের সহ-সভাপতি ও মহামায়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী নুরুল আমিনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার মহামায়া ইউনিয়ন জাসদের কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল, ইউনিয়ন কর্মজীবী নারী নেত্রী মাসুদা আক্তার, আলোয় বেগম, শ্রমিক জোটের নেত্রী জাহেদা আক্তার, মর্জিনা আক্তার প্রমুখ।

Please follow and like us: