, || - ||

ছাগলনাইয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া প্রতিনিধিঃ

শেষ মুহূর্তে জমে উঠেছে ছাগলনাইয়ার ঈদ বাজার। ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারের হাজী আহছান উল্যাহ টাওয়ার, ইসলাম প্লাজা, মীর শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, হাজী বি-জামান মার্কেট সহ শপিং মলগুলোতে দিন-রাত নারী-পুরুষের ভীড় দেখা যাচ্ছে। তবে বৃষ্টির কারণে দুরের লোকজন শপিং করতে কিছুটা বিপাকে পড়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছুটে আসছে ছাগলনাইয়ার শপিং মলগুলোতে। ২০ রমজানের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু হয় ক্রেতার সংখ্যা। এবার ঈদে জামার মধ্যে রয়েছে ডালি, স্বপ্নের দেশ, অস্থির। মেয়েদের গাউনের মধ্যে রাজ কুমারী, ডায়মন্ড, ললিপপ, জবা। থ্রিপিচের মধ্যে গরিলা, কাবেরী, বিনয় ইত্যাদি। শাড়ির মধ্যে দেশি কাতান ছাড়াও রয়েছে জবা, জবা বড়ভাবী, ক্রাস-২, ভাবি-২, নিল পদ্ম, পদ্মরাণী, রাজপরী, রাজেশ্বরী, রাজগুরু। ইন্ডিয়ার চুন্দ্রি কাতান, চায়না সিল্ক, পাকিস্তানি জর্জেট, দেশীয় মসলিন, কাতান শাড়ি, মেয়েদের কাপপিচ, লং থ্রিপিচ, রেডিমেট লংগাউন, বম্বে গাউন, টুপাট কুটি, পাকিস্তানি, ইন্ডিয়ার পাশাপাশি বম্বে, মিশরি ও দেশীয় পাঞ্জাবির ব্যাপক চাহিদা রয়েছে। কাপড়ের পাশাপাশি জুতা, প্রসাধনীর দোকানেও বেশ ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে উচ্চ ও মধ্যবিত্তরা শপিং মলগুলোতে ছুটলেও ভ্রাম্যমাণ ও নিম্নবিত্ত পরিবারের মানুষ ছুটছেন প্রতিবারের মতো ফুটপাতের দোকান গুলোতে। তারা সেখান থেকেই কিনছেন নিজেদের ঈদের পোশাক। হাজী আহছান উল্যাহ টাওয়ারের মৌসুমী ষ্টোরের মালিক সাহিদ রানা বলেন, শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। 

Please follow and like us: