সংবাদ বিজ্ঞপ্তি:
ছাগলনাইয়ায় শ্বাসকষ্ট রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিলেন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল। ২০ জুলাই সোমবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া থেকে কল আসে উনার আম্মার শ্বাস কষ্ট হচ্ছে। অ্যাম্বুলেন্স’র মাধ্যমে ঢাকাতে নিবে তাই ২টি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন বলে জানান। কল দেওয়ার সাথে সাথে রোগীর স্বজনদের মাঝে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পরিচালিত “জয় বাংলা অক্সিজেন সেবা” এর পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে হস্তান্তর করা হয়।
বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল জানান, নিউজ করার সময় অক্সিজেন সিলিন্ডার দেওয়ার রোগীটি ঢাকাতে আইসিইউতে চিকিৎসাধীনরত রয়েছে। সবাই রোগীর জন্য দোয়া করবেন, যাহাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। সাথে সাথে উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ’র সদস্যদের জন্য দোয়া করার আহবান জানান। করোনা পরিস্থিতিতে এ সংগঠনগুলোর সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আর একটি মানুষের দোয়া চাচ্ছি, যিনি ছাগলনাইয়াতে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। কর্মহীন মানুষের জন্য লক্ষ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সেই আমাদের প্রিয় নেতা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ভাই। উক্ত ভয়াবহ পরিস্থিতিতে জীবনের মায়া ত্যাগ করে মানুষের নিয়মিত কাজ করে গিয়েছিলেন। সবাই আমাদের নেতার সোহেল চৌধুরী ভাইয়ার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া ও ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ’র উদ্যোগে “জয় বাংলা অক্সিজেন সেবা” যে কোন সেবা এবং রক্ত ও অক্সিজেন সিলিন্ডার পাওয়ার জন্য কল করুন- 01818633768।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড
ব্যাংক ছাগলনাইয়া’র প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
Please follow and like us: