, || - ||

ছাগলনাইয়ায় সংবর্ধিত হলেন তরুণ শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান নয়ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়ার দক্ষিণ কুহুমা গ্রামের কৃতি সন্তান ফ্যাশন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পোদ্যোক্তা  মিজানুর রহমান নয়ন বিজিএমইএ এর পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সাউথ কুহুমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সাউথ কুহুমা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার (১৬ মে) বিকেলে করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল আমিন সেক্রেটারীর সভাপতিত্বে ও সরদার মোঃ আয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব গণি আহাম্মদ,
সাবেক কর কমিশনার আজম জিয়াউল হক সেলিম, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ওশিন এয়ার ইন্টারনেশনালের সত্ত্বাধিকারী জাফর উদ্দিন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মিজানুর রহমান নয়নকে সম্মাননা স্মারক প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Please follow and like us: