, || - ||

ছাগলনাইয়ায় সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা লিটন- মিথ্যা সংবাদ পরিবেশনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম লিটনের বিরুদ্ধে “লিটনের অত্যাচারে বাড়ি ছাড়া একাধিক পরিবার” এমন শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও লোকাল পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লিটনের বিরুদ্ধে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রতিবাদে বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুভপুর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবলীগ নেতা লিটন বলেন, বেশ কিছুদিন ধরেই আমার মান সম্মান ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় মেশারফ খাঁন ও ১০ নং ঘোপাল ইউনিয়নের বিএনপি সমর্থিত ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোশারফ’র ব্যক্তিগত আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় “ছাগলনাইয়ায় যুবলীগ নেতা লিটনের অত্যাচারে বাড়ি ছাড়া একাধিক পরিবার” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ সম্পর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত দাবি করে লিটন বলেন, পত্রিকা, অনলাইন এবং ফেসবুকে মিথ্যা এবং মানহানিকর সংবাদ পরিবেশন করায় আমি এইরূপ সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব।
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে লিটন আরো বলেন, আমি বিল্লাল হোসেনগংদের জায়গা দখল করে রেখেছি বলে সংবাদে উল্লেখ করা হয় যা মোটেও সত্যি নয়। করৈয়া বাজারে স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গঠন করে একটি অফিস ভাড়া নেয়। যাহার বিদ্যুৎ বিল ও ঘরভাড়া নিয়মিত পরিশোধ করা হচ্ছে। প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও হুমকির বিষয়ে সংবাদে উল্লেখ করা হয়েছে সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  শুভপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিমকে পিটিয়ে আহত করার সংবাদটি সত্য নয়। উল্টো সেলিম ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলুকে ইট দিয়ে মারধর করার সময় সেলিমকে আমি নিষেধ করেছি। আমি দক্ষিণ কুহুমা মৌজার ৬ নং খতিয়ানের দাগ নং-৭৭২, ৭৭৩ দাগের প্রায়,৩ শতক জায়গা জাহেদা বেগম, আনোয়ারা বেগম, ছুট্টু মিয়া গং থেকে বায়না সূত্রে মালিক ও দখলদার হই। আমি আমার একই গ্রামের মৃত আবদুল করিমের পুত্র বিল্লাল হোসেন, মোশারফ হোসেনগংদের কাছে ঐ ৩ শতাংশ (প্রায়) ভূমি বিক্রির উদ্দেশ্যে বায়না করি। লিটন আরো বলে, ছাগলনাইয়া থানার ওসির নিকট কে বা কাহারা আমার বিরুদ্ধে অভিযোগ  দিয়েছে বলে যে সংবাদ ছাপা হয়েছে তা আমি কিছুই জানিনা। ঐ অভিযোগের ভিত্তিতে থানার এসআই মোঃ নাঈম  আমাকে ছাগলনাইয়া থানায় ২ দিন আটক করে রেখেছে বলেও সংবাদে উল্লেখ করা হয় যা সত্য নয়।

যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে প্রকাশিত এমন সংবাদ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে শুভপুর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ এলাকাবাসী তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং চরম ক্ষোভ প্রকাশ করে।

সন্ধ্যায় পুরাতন করৈয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৯ নং শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: