সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় সাংবাদিক কন্যা উম্মে সালমা গোল্ডেন এ প্লাস পেয়েছে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা সংবাদদাতা প্রভাষক আবুল হাসান’র কন্যা উম্মে সালমা ২০১৯ সালে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। মেধাবী ছাত্রী উম্মে সালমার মা ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জোসনা আরা বেগম। উম্মে সালমা ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি লাভ করে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে বাবা- মা মহান আল্লাহ’র নিকট শোকরিয়া জ্ঞাপন করেন এবং একজন আদর্শ মানুষ হতে তার সকল শিক্ষক সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

Please follow and like us: