শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়ায় সাঈদ এস্কান্দারের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুজ সাবেক সংসদ সদস্য (ফেনী-১) প্রয়াত মেজর (অব.) সাঈদ এস্কান্দারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

শনিবার (২২ সেপ্টেম্বর) যোহরের নামায শেষে ছাগলনাইয়া জমদ্দার বাজারের একটি মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলমগীর বিএ’র উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহম্মদ খোকন, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, যুবদল নেতা আবদুল কাদের মিয়াজী সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ লোকমান হোসেন ও আরবী বিষয়ের প্রভাষক মাওঃ নাছির উদ্দিন।

Please follow and like us: