, || - ||

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতা সহিদ উল্যাহর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন সোহেল চৌধুরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সহিদ উল্যাহ’র চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়ালেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ সহিদ উল্যাহর পরিবারের সদস্যদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলেদেন সোহেল চৌধুরী। উল্লেখ্য, ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় ছাগলনাইয়া-ফেনী সড়কের বাঁশপাড়া মাইলের মাথা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সহিদ উল্যাহ গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us: