, || - ||

ছাগলনাইয়া উপজেলা আ’লীগে উদ্যোগে ফেনীতে রোর্ডমার্চকে সফল করতে প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর ফেনীতে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় নেতাদের আগমন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোর্ডমার্চ সফল করার লক্ষে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে আ’লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ ভুলু মজুমদারের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারক, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ সহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: