শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ’র সাথে শিরীন আখতার’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেছেন ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতার এমপি। উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় ও উপজেলা আ’লীগের সভাপতি সানছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ নেত্রী শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, আমি শেখ হাসিনার নৌকা প্রতীকে নির্বাচন করছি। অতীতে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু আমরা অতীতের সব ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং বিজয়ের মাসে আরো একটি বিজয় শেখ হাসিনাকে উপহার দিবো।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টার সময় ছাগলনাইয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আ’লীগ ও জাসদের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: