ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করল মডেল ফারিয়ার (ফার্মাসিটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন)র নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দ। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২টায় ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আমি জেনেছি আপনাদের মধ্যে ২০ভাগ ছাগলনাইয়ার ও ৮০ ভাগ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষিত যুবক এ পেশা নিয়োজিত আছেন এবং আপনারা সবাই শিক্ষা ধিক্ষায় অনেক এগিয়ে আসেন। আপনাদের পরিশ্রমের কারণে দেশের তৃণমূলে ডাক্তার ও রোগীরা প্রয়োজনীয় ঔষুধ হাতে নাগালে পায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যাদের অবদান থাকবে, তাদের মধ্যে আপনাদের অবদানও অন্যতম হয়ে থাকবে। আপনার সবাই মিলে মিশে কাজ করুন, কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি আপনার সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফারিয়ার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সৈয়দ বাবর আহমেদ, ছাগলনাইয়া মড়েল ফারিয়ার পূর্ণরায় নির্বাচিত সভাপতি মোহাম্মদ মেরাজুল করিম, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সদস্য জামাল উদ্দিন, ওমর ফারুক, হেলাল উদ্দিন, এনামুল হক, সৈকতসহ অন্যান্য সদস্যবৃন্দ।