, || - ||

ছাগলনাইয়া উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ 
বুধবার (২২ মে) ছাগলনাইয়া উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ফেনী জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপি চেয়ারম্যান আহিজুল হক মানিক, ফেনী জেলা পরিষদপর সদস্য কাজী ওমর ফারুক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবীর ভুইয়া, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আতাউল্লাহ সিফাত।
Please follow and like us: