২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন’র আয়োজনে প্রভাত ফেরী সম্পন্ন হয়। এ প্রভাত ফেরী উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান সহ সরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: