নজরুল ইসলাম চৌধুরীঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলের শেষ দিন ৪ মার্চ সোমবার মনোনয়ন ফরম দাখিল করেছেন তিন প্রার্থী। তিন জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ছাগলনাইয়া উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক বিবি জুলেখা শিল্পী, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক পাঠাগার সম্পাদিকা আরমিনা ফেরদৌস আইরিন, মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার নাছিমা আক্তার।