বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোকান কর্মচারীদের মাঝে ঈদ উপহার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে কর্মহীন দোকান কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে দুইশত কর্মচারীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে চারশত কর্মচারীকে এ উপহার প্রদান করা হবে বলে জানান কর্তপক্ষ।
কলেজ রোড় ব্যবসায়ী কমিটির সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা ভুঁঞা তারেক’র সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দৌলা ভুঁঞা মারুফ, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যাহ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের মিয়াজী, ব্যবসায়ী শাহীন মজুমদার  প্রমুখ।
Please follow and like us: