, || - ||

ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতির কমিটি গঠন || কপিল মাহমুদ সভাপতি নাজমুল হোসেন সম্পাদক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

শুক্রবার (১৪ আগস্ট) ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। এতে কপিল মাহমুদকে সভাপতি ও নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। বিকেলে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিগত কমিটির সভাপতি আলাউদ্দিন জাহাঙ্গীর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল, অতিরিক্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আবদুল বাতেন কোমল, সাবেক ফুটবলার কপিল উদ্দিন সরকারসহ ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি জাকির আহমেদ মজুমদার, সহ-সভাপতি নাছির উদ্দিন মেজর, সৈকত ভৌমিক, যুগ্ন সম্পাদক আব্দুল বাতেন কোমল, সহ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ উল্লাহ, কোষাধ্যক্ষ মুক্তার আলী রুবেল, ক্রীড়া সম্পাদক জাহেদ ইকবাল রুবেল,সহ ক্রীড়া সম্পাদক নুরুল আবছার রাসেল, ফুটবল সম্পাদক সাইদুল হক, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম ফরাজী, সহ প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক  সরোয়ার হোসেন রানা। এছাড়াও সদস্যরা হলেন, জিল্লুর রহমান খোন্দকার, কামরুজ্জামান ডিপটি, আবুল বশর, মোজাম্মেল হোসেন বুলি, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, জাহিদ হাসান কনক, ওমর ফারুক বাবলু।

Please follow and like us: