বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাগলনাইয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

নজরুল ইসলাম চৌধুরীঃ 
সদ্য ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নিত হওয়া ছাগলনাইয়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত ২৮ কোটি ৪০ লাখ টাকার উন্নয়ন বাজেট এবং ৫ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৫’শ ৩২ টাকার রাজস্ব সহ মোট ৩৪ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৫’শ ৩২ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র মোহাম্মদ মোস্তফা।
পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে ও কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা। এসময় পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ সামছুল হক, মেহেদী হাসান চৌধুরী শিমুল, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ছলিম উল্যাল ভুইয়া, মোজাহারুল ইসলাম মুসা, জাহাঙ্গীর আলম ভুইয়া, আলেয়া বেগম, হাছিনা বেগম ও শাহেনা আক্তার, পৌর সচিব মোঃ আবদুল হাই, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সহ সাংবাদিক বৃন্দ, পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Please follow and like us: